best news portal development company in india

ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিলের শীর্ষ পদে বিজেপির তিন প্রার্থী জয়ী

SHARE:

বাংলার রাজনীতির বাইরে এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিলের অফিস বেয়ারার নির্বাচনেও বিজেপির সাফল্য। সভাপতি, সহ-সভাপতি-সহ তিনটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বিজেপি-সমর্থিত প্রার্থীরা। সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর পাল, সহ-সভাপতি হয়েছেন অজয় চৌবে এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন অরুণ সরকার। নির্বাচনের ফল প্রকাশের পর জয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভোটের ফল অনুযায়ী, সভাপতি পদে সমীর পাল ১৮-৮ ভোটে জয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে অজয় চৌবে এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি নির্বাচনে অরুণ সরকার ১৭-৯ ভোটে জয় পেয়েছেন। এই ফলকে নিজেদের সাফল্য হিসেবে দেখছে বিজেপি শিবির।

এদিন বার কাউন্সিলের অফিসে গিয়ে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্বাচনের ফল প্রকাশের সময় নিয়েও মন্তব্য করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, বার কাউন্সিলের সদস্য নির্বাচন বিধানসভা ভোটের আগেই হয়েছিল, কিন্তু ফল প্রকাশিত হয়েছে পরে। এই নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। তবে বার কাউন্সিলের নির্বাচন পেশাগত সংগঠনের অভ্যন্তরীণ ভোট—তাই এর ফলকে সরাসরি বিধানসভা নির্বাচনের জনমতের প্রতিফলন হিসেবে দেখা নিয়ে প্রশ্ন থাকছেই।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *