best news portal development company in india

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, বাড়ল পুলিশি নজরদারি

SHARE:

ককরোচ জনতা পার্টি বা CJP-র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লির রাজনৈতিক পরিস্থিতি। শনিবার, ১০ অক্টোবর যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে CJP। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে ওঠা অভিযোগের প্রতিবাদেই এই কর্মসূচি। তবে বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। ফলে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বিক্ষোভের মোকাবিলায় দিল্লির বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। শহরের প্রবেশপথে চলছে যানবাহনে তল্লাশি। যন্তর মন্তর, জনপথ এবং নির্বাচন কমিশনের আশপাশের এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বিক্ষোভে যোগ দিতে আসা একাধিক ব্যক্তিকে আটক করার খবরও সামনে এসেছে।

নিরাপত্তার অংশ হিসেবে ৯ অক্টোবর রাত ১০টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত জনপথ–কর্তব্যপথ সংযোগস্থলের চার কিলোমিটার ব্যাসার্ধে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখা এবং রেল পরিষেবায় বিধিনিষেধের খবরও পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে রাজধানীর যাতায়াত ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের প্রতিবাদও অব্যাহত। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় শাসকদল অবশ্য ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। ফলে CJP-র বিক্ষোভ ঘিরে একদিকে নিরাপত্তা ব্যবস্থা, অন্যদিকে রাজনৈতিক চাপানউতোর—দুইয়ের দিকেই নজর থাকছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *