best news portal development company in india

সাতসকালেই বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ, CCTV-তে ধরা পড়ল ছবি

SHARE:

সাতসকালেই প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ। বৃহস্পতিবার ভোরে পূর্ব যাদবপুরের পূর্বালোক এলাকায় তাঁর বাড়ি লক্ষ্য করে মদের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। ভেঙে যায় জানালার কাচ, ক্ষতিগ্রস্ত হয় বাড়ির সিসিটিভি ক্যামেরাও। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন বিকাশরঞ্জন।

প্রকাশ্যে এসেছে হামলার সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায়, মুখ কাপড়ে ঢাকা এক ব্যক্তি বাইকে করে এসে বাড়ির সামনে দাঁড়ান। এরপর ব্যাগ থেকে একের পর এক কাচের বোতল বের করে বাড়ির জানলার দিকে ছোড়ার অভিযোগ রয়েছে। হামলার সময় হুমকি ও গালিগালাজের অভিযোগও করেছেন বিকাশরঞ্জন।

বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, হামলাকারীরা নিজেদের ‘দেশভক্ত’ বলে পরিচয় দিয়ে তাঁকে হুমকি দেয়। এই ঘটনায় বিজেপি ও হিন্দুত্ববাদী দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তবে হামলার পিছনে কারা রয়েছে, তা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ভোরের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিকাশরঞ্জনের পরিবারের মধ্যে। তাঁর দাবি, হামলার জেরে বাড়ির ভিতরেও কাচ ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *