best news portal development company in india

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

SHARE:

বৃহস্পতিবার সকালে এল দুঃসংবাদ। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। ৭৫ বছর বয়সে গোয়ার বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। কিংবদন্তি অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ ও অগণিত অনুরাগী। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় শুভেন্দু লেখেন, নানা পাটেকরের আকস্মিক প্রয়াণের খবর শুনে তিনি গভীরভাবে মর্মাহত। তাঁর কথায়, ভারতীয় সিনেমা হারাল এক শক্তিশালী, স্বতন্ত্র ও অনন্য কণ্ঠস্বর। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘প্রহার’ এবং ‘আব তক ছাপ্পন’-এর মতো ছবিতে নানা পাটেকরের অভিনয় আজও দর্শকের মনে অমলিন।

শুধু অভিনয় নয়, ক্যামেরার বাইরের নানা পাটেকরের জীবন ও সমাজসেবার কথাও স্মরণ করেছেন শুভেন্দু। তাঁর সরল জীবনযাপন, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং গ্রামীণ ও কৃষক সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর বিষয়টি তুলে ধরেছেন তিনি। ‘নাম ফাউন্ডেশন’-এর মাধ্যমে নানা পাটেকরের সামাজিক কাজও বিশেষভাবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর শোকবার্তায় উঠে এসেছে, পর্দায় নিজের অভিনয় দিয়ে যেমন দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন নানা পাটেকর, তেমনই সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতাও তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র ও সমাজসেবা—দুই ক্ষেত্রেই অপূরণীয় শূন্যতা তৈরি হল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *