best news portal development company in india

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা, পাঁচগাছিয়ায় শুরু ‘সেবা সেতু ক্যাম্প’

SHARE:

বারাবনী: সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বারাবনী ব্লকের পাঁচগাছিয়া রাজিও চৌক এলাকায় শুরু হলো ‘সেবা সেতু ক্যাম্প’। এই ক্যাম্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা সম্পর্কে জানানো এবং পরিষেবা পেতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঁচগাছিয়ায় আয়োজিত এই সেবা শিবিরে উপস্থিত ছিলেন বারাবনী ব্লকের বিডিও, বারাবনী বিধায়ক বাবা অমল রায়, বারাবনী মণ্ডল সভাপতি সোনা ব্যানার্জি, উজ্জ্বল ধীবর, গান্ধী নোনিয়া, শুভেন্দু উপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা ও সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে উপস্থিত হন। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে, কী কী নথিপত্র প্রয়োজন এবং কোথায় যোগাযোগ করতে হবে—সেই বিষয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করা হয়।
অমল রায় জানানো সরকারি পরিষেবা যাতে মানুষের কাছে পৌঁছতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই লক্ষ্যেই এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ যাতে নিজেদের এলাকাতেই সরকারি পরিষেবা সংক্রান্ত সহায়তা পান, সেই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাঁচগাছিয়ায় ‘সেবা সেতু ক্যাম্প’ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা যায় আগ্রহ। সরকারি পরিষেবা মানুষের
দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *