প্রতিবেশী এক নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম বিজয় রায়, বয়স ৪০ বছর। তিনি শান্তিপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
অভিযোগ, নাবালিকাটি অভিযুক্তকে ‘দাদু’ বলে ডাকত। সেই পরিচিতির সুযোগ নিয়ে তিনি নাবালিকাকে আপত্তিকর প্রস্তাব দেন বলে অভিযোগ। বিষয়টি পরিবারের সদস্যদের জানায় নাবালিকা। এরপর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিজয় রায়কে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







