best news portal development company in india

বিগ বস বাংলায় সোহিনী পাল বাদ, নতুন চমক অনুষ্কা ঘোষ

SHARE:

জমে উঠেছে ‘বিগ বস বাংলা’। ঝগড়া, তর্ক থেকে সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে প্রতিদিনই বাড়ছে উত্তেজনা। এর মধ্যেই দর্শকদের ভোটে এ সপ্তাহে দুর্গ থেকে ছিটকে গেলেন সোহিনী পাল। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে বিদায়ের নির্দেশ পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ঘরের অন্যান্য প্রতিযোগীরাও।

সোহিনীকে পাশে নিয়ে সৌরভ বলেন, ছোটবেলা থেকেই তাঁকে চেনেন এবং তিনি তাঁর কাছে সন্তানের মতো। সোহিনীর বিদায়ের পর একই দিনে নতুন প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করেন অনুষ্কা ঘোষ।

ঘরে ঢুকেই প্রতিযোগীদের সঙ্গে সরাসরি কথোপকথনে যান অনুষ্কা। কার আচরণে কী পরিবর্তন প্রয়োজন, দর্শক কার সম্পর্কে কী ভাবছেন—সরাসরি তা জানিয়ে দেন তিনি। শুরুতেই নন্দিনীকে নিয়ে তীব্র মন্তব্য করেন অনুষ্কা। জিতুকে ‘দাদা’ বলে সম্বোধন করায় নন্দিনীর খোঁচার জবাবও দেন তিনি।

শুধু নন্দিনী নয়, দুর্নিবার, ভরত কল, দীপেন্দু-সহ একাধিক প্রতিযোগীর আচরণ নিয়েও নিজের মত জানান অনুষ্কা। সৃজলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়েও নন্দিনীকে সরাসরি প্রশ্ন করেন তিনি। পাশাপাশি রাজবীরকেও নিজের খেলা ও আচরণ নিয়ে সতর্ক করেন অনুষ্কা। ফলে তাঁর প্রবেশের পর বিগ বস বাংলার ঘরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *