আসানসোলে ফের টোটো দুর্ঘটনা। কাল্লা হাসপাতাল সংলগ্ন এলাকায় টোটো উল্টে আহত হলেন দুই মহিলা পুলিশ কর্মী-সহ একাধিক যাত্রী। আহত দুই পুলিশ কর্মীর নাম আলপনা ধীবর ও রুম্পা মণ্ডল। দু’জনেই বার্নপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা যায়, বারাবনি থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন ওই দুই মহিলা পুলিশ কর্মী। কাল্লা হাসপাতালের কাছে আচমকাই টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় টোটোয় থাকা একাধিক যাত্রী আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে দুই মহিলা পুলিশ কর্মীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






