best news portal development company in india

গুন্ডা দমন বিল নিয়ে মিথ্যা প্রচার, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

SHARE:

গুন্ডা দমন বিল নিয়ে শুক্রবার দিনভর তৈরি হওয়া জল্পনার মাঝে রাতে নবান্নে সাংবাদিক বৈঠক করে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিলটি নিয়ে ভুয়ো ও ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বিলটি এখনও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছয়নি, সেটি বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদনের জন্য কোনও বিল সাধারণত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে যায়। এই বিলের দুটি অংশ রয়েছে বলেও জানান তিনি। এর একটি অংশে সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং ক্ষতিপূরণ আদায়ের মতো ব্যবস্থা ইতিমধ্যেই কার্যকর হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

বিলের দ্বিতীয় অংশে প্রতিরোধমূলক গ্রেফতারের বিধান রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, ‘গুন্ডা’ শব্দটি বিলের ভাষা নয়, সংবাদমাধ্যমে ব্যবহৃত পরিচিতি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সংবিধানের ২৫৪(২) অনুচ্ছেদের আওতায় রাজ্যের এই আইন করার ক্ষমতা রয়েছে বলেও তাঁর দাবি।

এদিকে, শুক্রবার সকালে একাধিক প্রতিবেদনে রাষ্ট্রপতি বিলটিতে অনুমোদন না দিয়ে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। সেই রিপোর্টগুলিতে কেন্দ্রীয় NDPS আইনের সঙ্গে বিলের কিছু ধারার সম্ভাব্য সংঘাতের কথাও উল্লেখ করা হয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *