best news portal development company in india

অক্টোবর থেকেই বাড়ছে হোমগার্ডদের ভাতা, পুজোর আগেই সুখবর

SHARE:

পুজোর আগে রাজ্যের হোমগার্ডদের জন্য সুখবর। আগামী ১ অক্টোবর থেকে বাড়ছে হোমগার্ড ভলান্টিয়ার ও অফিসারদের দৈনিক ডিউটি অ্যালাউন্স। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন ১১০ টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন এবং কলকাতা হোমগার্ড অর্গানাইজেশনের কর্মী ও আধিকারিকরা এই বর্ধিত ভাতার আওতায় থাকবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হোমগার্ড ভলান্টিয়ারদের দৈনিক ভাতা ৬৪৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭৫৮ টাকা। ডেপুটি গ্রুপ কমান্ডারদের ৬৫৪ টাকা থেকে বেড়ে ৭৬৪ টাকা এবং গ্রুপ কমান্ডারদের ৬৫৬ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭৬৬ টাকা।

ডেপুটি কমান্ড্যান্টদের ভাতা ৬৫৯ টাকা থেকে বেড়ে ৭৬৯ টাকা এবং হোমগার্ড কমান্ড্যান্টদের ৬৬২ টাকা থেকে বেড়ে ৭৭২ টাকা করা হয়েছে। অন্যদিকে, ডিস্ট্রিক্ট কমান্ড্যান্টদের দৈনিক ডিউটি অ্যালাউন্স ৬৬৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭৭৫ টাকা।

অর্থাৎ আগামী ১ অক্টোবর থেকেই কার্যকর হবে এই বর্ধিত ডিউটি অ্যালাউন্স। পুজোর মুখে নবান্নের এই সিদ্ধান্তে রাজ্যের হোমগার্ড কর্মী ও আধিকারিকদের আর্থিক সুবিধা বাড়তে চলেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *