আসানসোলের বার্ণপুরে ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য হওয়া গোপন ব্যালটে ভোটের ফল প্রকাশ হতেই সামনে এল বিএমএস-সমর্থিত সংগঠনের শক্ত অবস্থান। বৃহস্পতিবারের ভোটে মোট ৩৫১৪ জন ভোটারের মধ্যে ৩২৯১টি ভোট পড়ে।
ফলাফলের নথি অনুযায়ী, বিএমএস-সমর্থিত বার্ণপুর ইস্পাত কর্মচারী সংঘ পেয়েছে ২১৮৯ ভোট। দ্বিতীয় স্থানে থাকা আইএনটিইউসি-র আসানসোল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন পেয়েছে ৭৮১ ভোট।
অন্যদিকে, সিআইটিইউ-র আসানসোল বার্ণপুর-কুলটি মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়নের ঝুলিতে গিয়েছে ২১৫ ভোট। এইচএমএস সমর্থিত ইউনিয়ন পেয়েছে ৩১ ভোট। এআইটিইউসি-র একটি সংগঠন পেয়েছে ৩৩ ভোট। ফলাফল অনুযায়ী, ভোটের সিংহভাগই গিয়েছে বিএমএস-সমর্থিত সংগঠনের পক্ষে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







