best news portal development company in india

স্পিকারের কাছে আরও ৪ সপ্তাহ সময় চাইলেন সুদীপ-কাকলিরা, জবাব ঘিরে ফের জট

SHARE:

তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের পদ খারিজের আবেদনে ফের সময় চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার-সহ সংশ্লিষ্ট সাংসদরা। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নোটিসের জবাব দিতে আরও চার সপ্তাহ সময় চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন ২০ জন সাংসদ। এরপর দলত্যাগ বিরোধী আইনে তাঁদের সাংসদ পদ খারিজের আবেদন জানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েও সাড়া না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

এরপর সুপ্রিম কোর্টের শুনানির প্রেক্ষিতে স্পিকার ওম বিড়লা সংশ্লিষ্ট সাংসদদের নোটিস পাঠান। প্রথমে সাত দিনের মধ্যে জবাব চাওয়া হলেও, আগের আবেদনে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এবার সেই সময়সীমা শেষ হওয়ার মুখে ফের চার সপ্তাহের বাড়তি সময় চেয়েছেন তাঁরা।

এখন স্পিকার ওম বিড়লা এই আবেদন মঞ্জুর করেন কি না, সেদিকেই নজর। পাশাপাশি, সাংসদদের পদ খারিজ সংক্রান্ত আবেদনে পরবর্তী পদক্ষেপ কী হয়, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई