best news portal development company in india

মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু ১০ বছরের বালকের, নিখোঁজ দম্পতি

SHARE:

দিঘা থেকে মন্দারমণিতে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার বিকেলে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান একই পরিবারের দুই সদস্য ও তাঁদের পরিচিত এক নাবালক। উদ্ধার করা হয়েছে ১০ বছরের সোমনাথ হালদারের দেহ। নিখোঁজ রয়েছেন সুমন শীল, বয়স ২৪, এবং বৃষ্টি শীল, বয়স ১৮।

ঘটনাটি ঘটে মন্দারমণি কোস্টাল থানার অন্তর্গত কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকায়, একটি রিসর্টের সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ উত্তাল সমুদ্রে স্নান করতে নামেন তিনজন। আচমকা ঢেউয়ের তোড়ে তাঁরা তলিয়ে যান।

স্থানীয়রা দ্রুত সোমনাথকে উদ্ধার করে বালিসাই বড় রাঙ্গুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, সুমন ও বৃষ্টির খোঁজে তল্লাশি চালাচ্ছে কোস্টাল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পরিবার সূত্রে খবর, সোমনাথের মা-বাবা কর্মসূত্রে দিঘায় থাকেন। তাঁদের আত্মীয়রা নদিয়ার শান্তিপুর থেকে বেড়াতে এসেছিলেন। সেখান থেকেই মন্দারমণিতে সমুদ্রস্নানে যান তাঁরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *