কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানাতে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ সাংসদ কাকলি ঘোষদস্তিদার! সূত্রের খবর, কুণাল ঘোষকে ঘিরে অভিযোগ নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপিআইয়ের সাংসদ। যদিও নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে কাকলি সরাসরি কুণাল ঘোষের নাম উল্লেখ করেননি।
কাকলি ঘোষদস্তিদারের দাবি, সোশ্যাল মিডিয়ায় তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে লাগাতার কুরুচিকর মন্তব্য ও গালিগালাজ করা হচ্ছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তাঁর কাছে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি কাকলির।
ফেসবুকে পোস্ট করে কাকলি জানান, তাঁর অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ফেসবুক এবং টুইটারে পোস্ট করে কোনও একটি ‘IT সেল’ থেকে তাঁকে ও তাঁর পরিবারকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করা হচ্ছে।
তবে কাকলির মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং চিঠি দেওয়ার পরই পাল্টা সোশ্যাল মিডিয়ায় সরব হন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর পোস্টে ছিল কটাক্ষের সুর। তিনি লেখেন, “আমি প্রচণ্ড ভয়ে কাঁপছি। কেউ একটা কম্বল দেবেন?”
এরপরই আরও কটাক্ষ করে কুণাল লেখেন, তিনি নাকি ভাবছেন, “কোনও পাগল যদি হঠাৎ কামড়ে দেয়!”
ফলে কাকলি ঘোষদস্তিদারের অভিযোগ এবং তার পরেই কুণাল ঘোষের কটাক্ষ—দুই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







