best news portal development company in india

এক মাসেই মালদা মেডিক্যালে ৮৩ শিশুর মৃত্যু, উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর

SHARE:

মালদা মেডিক্যাল কলেজে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অগস্ট মাসে এখনও পর্যন্ত এই হাসপাতালে ৮৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে জুলাই মাসে মৃত্যু হয়েছিল ৮৭ শিশুর। শুধু চলতি বছরেই নয়, গত কয়েক বছর ধরেই মালদা মেডিক্যালে শিশু মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে। ২০২৫ সালের অগস্টে ১০০ এবং ২০২৪ সালের অগস্টে ৯৬ শিশুর মৃত্যু হয়েছিল।

শুধু মৃত্যুর সংখ্যাই নয়, শিশু রোগীর চাপও অত্যন্ত বেশি এই হাসপাতালে। এক মাসে প্রায় সাড়ে ছয় হাজার শিশুকে ভর্তি করানোর নজির রয়েছে। মালদা ছাড়াও মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ড থেকেও বহু রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। ফলে রোগীর চাপ সামলাতে গিয়ে পরিকাঠামোর উপর ব্যাপক চাপ পড়ছে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।

এই পরিস্থিতির কারণ খতিয়ে দেখতে শনিবার মালদা মেডিক্যালে বিশেষজ্ঞদের একটি দল আসছে। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের পাশাপাশি মুর্শিদাবাদ ও এসএসকেএমের বিশেষজ্ঞ চিকিৎসকরাও থাকবেন বলে জানা গিয়েছে।

হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ বর জানিয়েছেন, অধিকাংশ শিশুকেই অত্যন্ত সংকটজনক অবস্থায় রেফার করে এখানে আনা হয়। অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে হাসপাতালে পৌঁছনোর কারণে চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও রোগীকে বাঁচানো সম্ভব হয় না। পাশাপাশি হাসপাতালের উপর অতিরিক্ত রোগীর চাপ এবং কর্মীর ঘাটতির কথাও জানিয়েছেন তিনি। এবার বিশেষজ্ঞদের পরিদর্শনের পর পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई