best news portal development company in india

ইমরান খানের ‘মানবিক চিকিৎসা ও যথাযথ যত্ন’-এর দাবি, শাহবাজকে চিঠি ২১ প্রাক্তন ক্রিকেটারের

SHARE:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিশ্বের একাধিক প্রাক্তন ক্রিকেটার। ইমরানের যথাযথ চিকিৎসা এবং মানবিক যত্ন নিশ্চিত করার আবেদন জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়েছেন ২১ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর, কপিল দেব এবং দিলীপ বেঙ্গসরকর।

সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে ৭৩ বছর বয়সি ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরীক্ষা শেষে তাঁকে ফের জেলে পাঠানো হয়। এরপরই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ক্রিকেটজগতের প্রাক্তন সতীর্থরা।

২৩ আগস্ট শাহবাজ শরিফকে পাঠানো চিঠিতে প্রাক্তন ক্রিকেটাররা স্পষ্ট করেছেন, এই আবেদন কোনও রাজনৈতিক অবস্থান থেকে নয়। ক্রিকেট মাঠে ইমরানের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের কারণেই এই আর্জি জানানো হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, এর আগেও ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক ইমরানের চিকিৎসা ও শারীরিক যত্নের আবেদন জানিয়েছিলেন। সাম্প্রতিক পরিস্থিতিতে আরও কয়েকজন প্রাক্তন অধিনায়ক সেই আবেদনে সামিল হয়েছেন।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, মাইকেল আথারটন, অ্যালিস্টার কুক, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, অ্যান্ড্রু স্ট্রস, স্টিফেন ওয়াহ, অর্জুনা রণতুঙ্গা-সহ একাধিক প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

ভারতের গাভাসকর, কপিল দেব এবং দিলীপ বেঙ্গসরকরও ইমরানের পাশে দাঁড়িয়ে এই চিঠিতে স্বাক্ষর করেছেন। তাঁদের মূল দাবি একটাই—রাজনৈতিক বিষয়কে দূরে রেখে ইমরান খানের মানবিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ যত্ন নিশ্চিত করা হোক।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई