best news portal development company in india

অভয়া মামলায় জামিন পেলেন না পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়

SHARE:

অভয়া মামলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। শুক্রবার বারাকপুর আদালতে তোলাবাজি ও অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলায় জামিন পেলেও, অভয়া মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়নি। আরও সাতদিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এদিন এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় বারাকপুর আদালতের আইনজীবীরা কর্মবিরতি পালন করছিলেন। ফলে সঞ্জীব মুখোপাধ্যায়ের হয়ে সওয়াল করার জন্য কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। নিজের হয়ে নিজেই সওয়াল করেন প্রাক্তন কাউন্সিলর।

চোখে ব্যান্ডেজ নিয়েই আদালতে হাজির হন সঞ্জীব। আদালতে নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি ডান চোখের চিকিৎসার প্রয়োজনের কথা জানিয়ে জামিনের আবেদন করেন তিনি। তবে অভয়া মামলায় সেই আবেদন মঞ্জুর হয়নি।

আর জি করের চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় নতুন করে তদন্ত শুরু হওয়ার পর নিহত চিকিৎসকের বাবা খড়দহ থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে নাম ছিল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় এবং প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-র। সেই অভিযোগের ভিত্তিতেই গত সপ্তাহে সঞ্জীব মুখোপাধ্যায় ও নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়। সোমনাথ দে এখনও অধরা বলে জানা গিয়েছে।

গ্রেফতারের পর খড়দহ থানার সামনে বিক্ষোভের সময় ইটের টুকরো এসে সঞ্জীবের ডান চোখে লাগে বলে আদালতে জানানো হয়েছিল। সেই চোটের কারণেই এদিন চোখে ব্যান্ডেজ দেখা যায় তাঁর।

তবে তোলাবাজি ও অবৈধ নির্মাণের মামলায় জামিন মিললেও অভয়া মামলায় জামিন না পাওয়ায় এখনই জেলমুক্তি হচ্ছে না সঞ্জীব মুখোপাধ্যায়ের।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई