best news portal development company in india

শিবের মাথায় জল দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৭ জন

SHARE:

শ্রাবণের শেষ সোমবার। মহাদেবের মাথায় জল ঢালতে সকাল থেকেই বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোকধাম মন্দিরে ভক্তদের ঢল নেমেছিল। হাজার হাজার পুণ্যার্থীর ভিড়ে আচমকাই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, মন্দির চত্বরে হঠাৎ একটি বিদ্যুতের খুঁটি বা তার ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় প্রাণ বাঁচাতে ভক্তরা ছুটতে শুরু করেন। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই অন্তত ৭ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর মন্দির চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে এবং বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। লক্ষ্মীসরাইয়ের জেলা শাসক জানিয়েছেন, সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ক্রমেই বাড়ছিল। দুটি ট্রেন আসার পর মন্দির চত্বরে ভিড় আরও বেড়ে যায়। পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও আচমকা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর আতঙ্কে ছুটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *