best news portal development company in india

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন সহ ৬ আইপিএস অফিসারকে পুরস্কৃত করতে চলেছেন শুভেন্দু সরকার

SHARE:

কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা দিবসে ৬ আইপিএস অফিসারকে ‘মুখ্যমন্ত্রী মেডেল সম্মান’ দিতে চলেছে শুভেন্দু সরকার। তালিকায় রয়েছেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, জয়রামন, প্রনব কুমার ও কুনাল আগরওয়াল। ১৫ আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের হাতে এই সম্মান তুলে দেবেন। পার্ক স্ট্রিট-কাণ্ডের তদন্তের পর দীর্ঘদিন বড় মামলার তদন্তভার থেকে দূরে থাকা দময়ন্তী সেনকে পালাবদলের পর ফের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার স্বাধীনতা দিবসের মঞ্চে তাঁকে সম্মান জানানো হবে। তালিকায় থাকা জয়রামন দুর্নীতিবিরোধী একাধিক তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। অজয় কুমারও একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई