best news portal development company in india

স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে অমিত শাহ, ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিয়ে বৈঠক

SHARE:

বাংলাদেশ, পাকিস্তান ও চিন—তিন দেশের নজর শিলিগুড়ির ‘চিকেনস নেক’ বা সিলিগুড়ি করিডরের দিকে। এই পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২২ আগস্ট তাঁর শিলিগুড়ি সফরের সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাওয়াখালিতে একটি সচেতনতা শিবিরেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। গোয়েন্দা রিপোর্টে নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও আইএসআই-এর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি চিনের নজরদারি নিয়েও সতর্ক কেন্দ্র। তাই শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई