best news portal development company in india

বাংলার নাম ‘পশ্চিমবঙ্গ’ করার পক্ষে জোরালো সওয়াল করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য

SHARE:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার চেষ্টা করেছিল। তবে সেই প্রস্তাব কার্যকর হয়নি। রাজ্যের নাম ‘বাংলা’ করা হবে না, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সংসদে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যও একই অবস্থান স্পষ্ট করলেন। তাঁর দাবি, আগের সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে ‘বাংলা’ নামের প্রস্তাব পাশ করিয়েছিল। বিজেপি তখনও এর বিরোধিতা করেছে, এখনও করছে। বুধবার সংসদে কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল নিয়ে আলোচনার সময় এই প্রসঙ্গ ওঠে। কেরলের নাম বদলে ‘কেরলম’ করার প্রস্তাবে কেন্দ্রের সম্মতির পর এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিল আনা হয়েছে।

বিল নিয়ে আলোচনার সময় তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন বলেন, দীর্ঘদিন ধরে বাংলার নাম ‘বাংলা’ করার দাবি জানানো হলেও তা মানা হয়নি। কেরলের নাম পরিবর্তনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, বাংলার দাবি কেন মানা হল না। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে শমীক ভট্টাচার্য ১৯৪৭ সালের ২০ জুনের ঐতিহাসিক ভোটাভুটির প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর বক্তব্য, রাজ্যের নাম ‘বাংলা’ নয়, ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ও নয়। বরং সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখা হোক।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *