best news portal development company in india

আজ শুভেন্দুর সঙ্গে বসছেন কাকলিরা, কী হতে চলেছে দিল্লির বঙ্গভবনের বৈঠকে?

SHARE:

বহু প্রতীক্ষিত বৈঠক আজ। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদরা। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকের কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করে বঙ্গভবন ঠিক করা হয়। গত ২৮ জুলাই বাংলায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজের কারণে দিল্লি যেতে পারেননি শুভেন্দু। সেই বৈঠকই অবশেষে আজ অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকে ২০ জন সাংসদই থাকবেন, নাকি আরও কেউ যোগ দেবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, ২৮ জুলাইয়ের নির্ধারিত বৈঠক বাতিল হওয়ার পরের দিনই নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সেই বৈঠকের বিষয়বস্তু প্রকাশ্যে না এলেও, আজকের বঙ্গভবনের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদদের এনডিএ-র বৈঠকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁদের লোকসভায় এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি স্পিকার ওম বিড়লা। ফলে দলের ভবিষ্যৎ, সাংসদদের সাংগঠনিক অবস্থান এবং পরবর্তী রাজনৈতিক রণকৌশল নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি, নিজেদের এলাকায় প্রশাসনিক সহযোগিতা না পাওয়া এবং কয়েকজন সাংসদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশে সমস্যার অভিযোগও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে পারেন তাঁরা।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *