best news portal development company in india

বিহারের বাঁকিপুর উপনির্বাচনে ইতিহাস গড়লেন প্রশান্ত কিশোর, দখল করলেন বিজেপির ৩১ বছরের ঘাঁটি

SHARE:

বিহারের রাজনীতিতে বড়সড় চমক এনে ইতিহাস গড়লেন প্রশান্ত কিশোর। বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির ৩১ বছরের শক্ত ঘাঁটি দখল করে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হলেন তিনি। একইসঙ্গে তাঁর দল জন সুরজ পার্টিও (JSP) প্রথমবারের মতো বিধানসভায় প্রতিনিধিত্বের সুযোগ পেল। দীর্ঘদিন ধরে বিজেপির দখলে থাকা এই কেন্দ্র থেকেই এর আগে বিধায়ক ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সেই কেন্দ্রেই এবার জয় ছিনিয়ে নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন প্রশান্ত কিশোর। জয়ের পর তিনি বলেন, বিহারের উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থানই তাঁর সরকারের প্রধান অগ্রাধিকার হবে। তাঁর দাবি, রাজ্যের মানুষ উন্নয়ন ও শিক্ষার স্বার্থেই এই রায় দিয়েছেন।

জন সুরজ পার্টির দাবি, তরুণ বা জেন-জি ভোটারদের সমর্থনই এই জয়ের অন্যতম কারণ। সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র আন্দোলনের আবহে বিহারেও তরুণ ভোটারদের মনোভাব নিয়ে জোর আলোচনা চলছিল। যদিও ভোটের আগে বিজেপি নেতৃত্ব দাবি করেছিল, যুব সমাজ এখনও তাদের পাশেই রয়েছে। তবে উপনির্বাচনের ফল সেই সমীকরণ বদলে দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে নিতিন নবীন এই কেন্দ্রে প্রায় ৫২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২৬ সালের উপনির্বাচনে শুরু থেকেই এগিয়ে ছিলেন প্রশান্ত কিশোর। ৩২ দফা গণনা শেষে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি মোট ৬৪,১৫১ ভোট পেয়ে বিজেপি প্রার্থী নীরজ কুমারকে ১৯,৩২৪ ভোটে পরাজিত করেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *