best news portal development company in india

হরমুজে ইরানি জাহাজ ধ্বংসের কড়া নির্দেশ ট্রাম্পের, পারস্য উপসাগরে বাড়ল নতুন উত্তেজনা

SHARE:

ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে মার্কিন নৌবাহিনীকে কড়া নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর গতিবিধিতে বাধা সৃষ্টি বা মাইন পাতলে, ইরানি জাহাজ দেখামাত্রই তা ধ্বংস করে দেওয়ার জন্য সেনাকে নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের স্পষ্ট বার্তা, এই বিষয়ে কোনো দ্বিধা রাখা যাবে না। আরব সাগরে আমেরিকার বিমানবাহী রণতরী ‘জর্জ ডব্লিউ বুশ’-এর উপস্থিতিতে পারস্য উপসাগরের পরিস্থিতি ক্রমশ সংবেদনশীল হয়ে উঠছে।

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছেন, হরমুজের জলে মার্কিন মাইন সুইপারগুলি ক্রমাগত তল্লাশি চালাচ্ছে এবং যে কোনো ইরানি জাহাজ মাইন পাতলে তা ধ্বংস করতে নৌবাহিনীকে দ্বিধাহীন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ওপর ইরান নিয়ন্ত্রণ জারির চেষ্টা করায় ট্রাম্পের এই রণংদেহী মনোভাব সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে তিনি মার্কিন মাইন অপসারণের কাজ তিনগুণ গতিতে চালানোর নির্দেশ দিয়েছেন। বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথটিতে এখন দুই দেশের সামরিক শক্তিবৃদ্ধি উদ্বেগ সৃষ্টি করেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *