best news portal development company in india

রণক্ষেত্র কুমারগঞ্জ: পুলিশের সামনেই বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর, ভাঙচুর গাড়ি

SHARE:

বাংলার প্রথম দফা নির্বাচনে বেনজির হিংসার সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে খোদ বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন। ক্যামেরায় ধরা পড়া ভয়াবহ দৃশ্যে দেখা যাচ্ছে, পুলিশের উপস্থিতিতেই তাঁকে ঘিরে ধরে কিল, চড় ও ঘুষি মারা হচ্ছে। অভিযোগ, প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয়েছে।

 

বিজেপি প্রার্থীর দাবি, বানিহারী উচ্চ বিদ্যালয়ের বুথে তাঁদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছিল না। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে তাঁর ওপর চড়াও হয় উন্মত্ত জনতা। অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি প্রার্থীই শান্তিপূর্ণ বুথে গিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছিলেন এবং এজেন্ট দিতে না পারার ব্যর্থতা ঢাকতেই এই নাটক করছেন। পুলিশের সামনে এমন নক্কারজনক ঘটনায় কমিশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *