নন্দীগ্রামে পুলিশ সরাসরি বিজেপির হয়ে কাজ করছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, অজয় মিশ্র ও কুদরতে খুদা নামের দুই পুলিশ আধিকারিক নিরপেক্ষতা হারিয়েছেন। ২০২১ সালেও তাঁদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলে অভিযোগ করে শশী পাঁজা প্রশ্ন তোলেন, বিতর্কিত হওয়া সত্ত্বেও কেন তাঁদের ফের নন্দীগ্রাম ও হলদিয়ায় নির্বাচনের দায়িত্বে রাখা হলো?
তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ও স্থানীয় ‘বাহুবলী’ ঝন্টু রাউ এবং অশোক করণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের আড়াল করছে। উল্টে তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় হয়রান ও গ্রেফতার করা হচ্ছে। এই ঘটনায় পুলিশের একাংশের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসকদল। নন্দীগ্রামের মতো অতি-স্পর্শকাতর কেন্দ্রে অবাধ ভোট নিশ্চিত করতে ওই পুলিশ কর্মকর্তাদের দ্রুত অপসারণের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






