best news portal development company in india

রেশন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরত জাহান, সঙ্গে ছিলেন যশ

SHARE:

২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়লেন বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। বুধবার (২২ এপ্রিল, ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ কলকাতার সল্টলেকের সিজিও (CGO) কমপ্লেক্সে ইডি (ED) দপ্তরে হাজিরা দেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। ২০২০ সালের রেশন দুর্নীতি এবং বাংলাদেশ সীমান্তে গমের ট্রাক পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে তাঁকে তলব করা হয়েছিল। ইডি সূত্রে খবর, ওই সময় তিনি বসিরহাটের সাংসদ থাকাকালীন কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য পেতেই এই জিজ্ঞাসাবাদ।

এর আগে নুসরত দিল্লির ইডি অফিসে হাজিরা দেওয়ার আবেদন জানালেও কেন্দ্রীয় সংস্থা তা খারিজ করে কলকাতায় আসার নির্দেশ দেয়। এদিন প্রয়োজনীয় নথিপত্র সহ ইডি দপ্তরে পৌঁছলেও সংবাদমাধ্যমের সামনে তিনি কোনো মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে একটি আবাসন জালিয়াতি মামলায় নুসরতকে দীর্ঘ সময় জেরা করেছিল ইডি। নির্বাচনের ঠিক একদিন আগে এই হাজিরাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *