best news portal development company in india

ভোটের আগে বীরভূমে তৃণমূল নেতার ‘কাটা পিস’ করার হুমকি: তীব্র বিতর্কে লাভপুর

SHARE:

ভোটের মুখে বীরভূমের লাভপুরে শাসকদলের এক নেতার চরম হুমকিতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। লাভপুর বিধানসভার অন্তর্গত দাঁড়কা অঞ্চলের সাউগ্রামের এক দলীয় বৈঠকে তৃণমূল নেতা ডালিম শেখ প্রকাশ্যেই হুমকি দেন যে, ভোট অন্য কোনো দলে পড়লে ভোটারদের ‘কেটে পিস পিস’ করে দেওয়া হবে। এই হুমকির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিরোধীদের দাবি, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতেই ভোটারদের ভয় দেখানো হচ্ছে।

ইতিমধ্যেই বিজেপি এই ঘটনার ভিডিও সহ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তৃণমূল নেতার এই জঘন্য হুমকির কথা পুলিশকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে, বিজেপি অভিযোগ করেছে যে ভোটার তালিকা প্রকাশ করে প্রতিশোধ নেওয়ার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। লাভপুর ও সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে কমিশন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *