best news portal development company in india

“বাংলায় পুলিশ থাকলে অসমেও পুলিশ আছে”: জলপাইগুড়ি থেকে মমতাকে তীব্র হুঁশিয়ারি হিমন্তর

SHARE:

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি সংঘাতের ডাক দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জলপাইগুড়ির সভা থেকে তৃণমূল সরকারকে উদ্দেশ্য করে তিনি হুঙ্কার দেন, “একটা গুলি চালালে, দুটো গুলি চালাব। বাংলায় পুলিশ থাকলে, অসমেও পুলিশ আছে।” হিমন্তর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে।

অসমের মুখ্যমন্ত্রীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের সমালোচনাতেই ব্যস্ত থাকেন, তাঁর মুখে রাম বা দুর্গার নাম শোনা যায় না। তিনি দাবি করেন, গত তিন দিন ধরে তৃণমূল নেত্রী তাঁর নাম জপছেন এবং তাঁর বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছে। হিমন্তর এই ‘গৃহযুদ্ধের’ আহ্বানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেছেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে এ ধরনের প্ররোচনামূলক বক্তব্য দিয়ে হিমন্ত বিশ্বশর্মা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বিপন্ন করছেন। তৃণমূলের প্রশ্ন, এমন বিপজ্জনক মন্তব্যের পরও কেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব রয়েছেন?

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *