best news portal development company in india

ছাব্বিশের প্রথম নির্বাচন: অসম, কেরল ও পুদুচেরিতে ভোটগ্রহণ শুরু

SHARE:

আজ বৃহস্পতিবার সকাল থেকে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে শুরু হয়েছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব। এদিন অসমের ১২৬টি, কেরলের ১৪০টি এবং পুদুচেরির ৩০টি আসনে একযোগে ভোটগ্রহণ চলছে। বিশেষ করে কেরলে ২.৬ কোটি ভোটার প্রায় ৮৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (X) পোস্ট করে নাগরিকদের, বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের রেকর্ড সংখ্যায় গণতান্ত্রিক উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। বাংলার দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল এবং সবকটি রাজ্যের ভোটগণনা আগামী ৪ মে সম্পন্ন হবে। কমিশন সূত্রে খবর, সকাল থেকেই বুথগুলিতে লম্বা লাইন দেখা যাচ্ছে এবং কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্পর্শকাতর এলাকাগুলি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *