best news portal development company in india

নারীশক্তি বিলের বিরোধিতা ‘ক্ষমার অযোগ্য পাপ’: লোকসভায় বিল পাসের ব্যর্থতায় সরব মোদী

SHARE:

লোকসভায় ‘নারীশক্তি বন্দন’ বিলটি পাস না হওয়ায় বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি স্পষ্ট জানান, নারীশক্তির বিরোধিতার এই “পাপ” থেকে বিরোধীরা সহজে মুক্তি পাবে না। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে এবং সমাজবাদী পার্টির মতো দলগুলিকে নিশানা করে তিনি বলেন, দেশের মহিলারা এই অপমান কখনও ভুলবেন না এবং ব্যালট বাক্সে এর যোগ্য জবাব দেবেন।

 

উল্লেখ্য, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সংবিধান সংশোধনী এই বিলটি সংসদে পাস করানো সম্ভব হয়নি। বিরোধীদের অভিযোগ, এই বিলের আড়ালে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে কেন্দ্র ‘ষড়যন্ত্র’ করতে চেয়েছিল। তবে এই যুক্তি মানতে নারাজ প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই বিলটি ছিল নারীর আত্মসম্মান ও ক্ষমতায়নের প্রশ্ন, যাকে কংগ্রেস ও তৃণমূলের মতো দলগুলি “গণহত্যা” করেছে। মোদী দাবি করেন, উত্তর থেকে দক্ষিণ—সমগ্র ভারতের নারীশক্তিকে সমান অনুপাতে শক্তিশালী করার যে কৌশল সরকার নিয়েছিল, বিরোধীরা সংকীর্ণ রাজনীতির কারণে তাতে বাধা সৃষ্টি করল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *