best news portal development company in india

লক্ষ্য ২০২৬ এ বাংলা দখল / কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে আসানসোলে বিজেপির চার জেলায় সাংগঠনিক বৈঠক………..

SHARE:

 

আসানসোল, ২৮ নভেম্বরঃ লক্ষ্য ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে বাংলা দখল। সেই লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।

শুক্রবার আসানসোলের ১৯ নং জাতীয় সড়কে শীতলা এলাকায় বিজেপি জেলা কার্যালয়ে দলের পক্ষ থেকে আসানসোল সহ চার জেলার নেতৃত্বকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব থেকে দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে সংগঠনকে শক্তিশালী করা এবং আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনে এই চারটি জেলায় দলকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, লক্ষণ ঘোড়ুই, প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি সহ সব বিজেপি নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

পরে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, দলের চারটি জেলার সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। সাংসদের দাবি, দল এই চারটি জেলার সব বিধানসভাতে তো জিতবে, পাশাপাশি ২৬ এর নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে।

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *