best news portal development company in india

এসআইআর/ কুলটিতে দলের নেতৃত্বর সঙ্গে বৈঠক/ একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবোনা, হুঁশিয়ারী মন্ত্রী প্রদীপ মজুমদারের…………

SHARE:

 

কুলটি, ২৮ নভেম্বরঃ একজন বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবো না। তৃণমুল কংগ্রেসের সৈনিকেরা আছেন। তারা সবসময় ভোটারদের পাশে আছেন। এসআইআরে তাদের সমস্যার সমাধান করছেন । বিজেপি মনোনীত নির্বাচন কমিশন নানা রকম নির্দেশ দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে ও বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছেন। কিন্তু ভোটারেরা নিশ্চিত থাকুন একজনেরও নাম বাদ দিতে দেবো না । পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুরে দলের নেতা ও কর্মীদের সঙ্গে এসআইআর নিয়ে বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এসআইআর নিয়ে দলের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার ওয়ার রুমের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন ভোটারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এর পাশাপাশি কড়া ভাষায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কটাক্ষ করে ক্ষোভ উগড়ে দিয়ে মন্ত্রী বলেন, বিজেপি মনোনীত নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। ভোটার তালিকা থেকে ভোটার বাদ দেওয়ার কাজ প্রথম থেকেই করছে নির্বাচন কমিশন। তিনি নিজের বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পুর্বের একটি উদাহরণ দিয়ে বলেন, এখানে নয় বুথে ২৪১ জনের নাম নির্বাচন কমিশনের পোর্টালে নেই। অথচ তাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। তারা ভোটও দিয়েছেন ২০০২ সালে। পঞ্চায়েত মন্ত্রী বলেন, শিবির করে ভোটারদের সাহায্য করা হচ্ছে। দলের রাজ্য স্তরের দপ্তর আছে সেখানে প্রতিদিন কতটা কাজের অগ্রগতি হল তার তথ্য দিতে হয়। আর সেই তথ্য ঠিক মত দেওয়া হচ্ছে কিনা এবং যারা দায়িত্বে আছেন তাদের কোন অসুবিধা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব রয়েছে। সেই সব কিছু জানতেই এদিন এখানে সহকর্মীদের সাথে আলোচনা করা হলো।

জানা গেছে, তৃণমুলের সেকেন্ড ইন কমান্ডা অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নজর রেখেছেন পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভার উপরে । পশ্চিম বর্ধমান জেলায় দায়িত্বে রয়েছেন দুর্গাপুর পুর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এই জেলার অন্যতম নেতা শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের । এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার দলের কর্মী ও নেতাদের আলোচনার পরে সংবাদমাধ্যমকে আস্বশ্ত করে বলেন কারোর কোন ভয়ের নেই। ফর্মটা জমা দিন। আর অসুবিধা হলের তৃণমুলের শিবিরে বা তৃণমুল কর্মীদের কাছে সাহায্য চান। নিশ্চিন্তে থাকুন। এবার বিজেপির প্রভুভক্ত নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে সব কাজ করছেন। বারবার নির্দেশ বদল করে চাপ সৃষ্টি করছে। তা একটাই কারন ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। কিন্তু, তাদের সে আশা সফল হবে না। কারন তৃণমুলের কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন, এই ফর্ম পুরণের জন্য।

উল্লেখ্য, এই পশ্চিম বর্ধমান জেলায় ২০২১ সালের বিধানসভায় তৃণমুলের ফল আশানুরুপ নয় । শাসক দল তিন আসনে হেরেছে ২১ এর নির্বাচনে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *