আসানসোল, ১৭ নভেম্বরঃ আসানসোলের এসডিও বা মহকুমাশাসকের ( সদর) অফিসে সোমবার ২৮১ আসানসোল উত্তর, ২৮০ আসানসোল দক্ষিণ এবং ২৮২ কুলটি বিধানসভার জন্য বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ( স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে সর্বদলীয় বৈঠক হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। ছিলেন অন্যান্য আধিকারিকেরাও।
এই বৈঠক এসআইআরের সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে রয়েছে ১. এসআইআরে ইনুমেরেশন ফর্ম বা ইএফ বিতরণ ও সংগ্রহের অগ্রগতি, ২. বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের ভূমিকা ও ভোটারদের ফর্ম সংগ্রহে সহযোগিতা, ৩. এসআইআরের জন্য হেল্প ডেস্ক খোলা ও ৪.১২০০ জনেরও বেশি ভোটার থাকা অংশ বা নং এ অতিরিক্ত বা এ্যাডিশনাল বিএলওর অংশগ্রহণ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







