বার্নপুর, নভেম্বরঃ আসানসোল পুরনিগমের ৭৭ নং ওয়ার্ডে বার্নপুরের নরসিংহ বাঁধ মল্লিক পাড়ায় মনজিত সিংর বাড়িতে শনিবার দুপুর একটা নাগাদ হঠাৎই আগুন লাগার ঘটনা ঘটে। যার জেরে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ এবং আসানসোল থেকে দমকল বাহিনীর অফিসার ও কর্মীরা দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বেশ কিছুক্ষনের চেষ্টায় স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সহায়তায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন হয়। বাড়ির আসবাবপত্র সহ অন্য জিনিস আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনা সম্পর্কে স্থানীয় কাউন্সিলর গুরমিত সিং বলেন, এই এলাকার মনজিত সিং নামে এক ব্যক্তির বাড়িতে এদিন দুপুরে হঠাৎ আগুন লাগে। খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে ছুটে আসি। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় যুবকরা খুব ভালো ভূমিকা পালন করেছে। পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনীও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, এই আগুনের কারণে অবশ্যই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এই নিয়ে স্থানীয় যুবক ওম প্রসাদ বলেন, এদিন দুপুরে এলাকায় বাচ্চারা ক্রিকেট খেলছিল। হঠাৎ তারা একটি বাড়ি থেকে ধোঁয়া বার হতে দেখে। তারা তাদের পাড়ার লোকজনকে খবর দেয়। আমরা সবাই আসি। তখন দেখতে পাই যে একটি বাড়ি থেকে ধোঁয়া বার হচ্ছে। ধোঁয়া বার হতে না পারার কারণে, আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তাই কিছু যুবক দেয়াল ভেঙে ভেতরে ঢোকে। তারা উপরে উঠে সিঁড়ি দিয়ে উঠে। কিছু যুবক কোনভাবে নীচের তলার দরজা খুলে ভেতরে যা। কিন্তু ঐ বাড়িতে জল না থাকায়, অন্য একটি ঘর থেকে জল এনে কোনভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভেতরে কিছু রাখা ছিলো। মনে করা হচ্ছে তা থেকেই এই আগুন লেগেছিলো।
আসানসোল ফায়ার ব্রিগেডের সাব-অফিসার তাপস ঘোষ বলেন, এদিন দুপুর একটা নাগাদ আমাদের অফিসে আগুনের খবর যায়। কিছুক্ষনের মধ্যেই আমরা ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসি। তখন দেখি যে স্থানীয় যুবকদের সহায়তায় আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারপর আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। তিনি বলেন, মনে হচ্ছে শট সার্কিট থেকে এই আগুন লেগেছে।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







