best news portal development company in india

হঠাৎ মৃত্যু চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জনপ্রিয় প্রাক্তন জিএমের___

SHARE:

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ইতিহাসে সর্বোচ্চ ইঞ্জিন উৎপাদনের কান্ডারী প্রাক্তন জেনারেল ম্যানেজার বিজয় কুমারের আকস্মিক মৃত্যু ঘটলো। চলতি বছরের অক্টোবরেই তিনি সেন্ট্রাল রেলের জেনারেল ম্যানেজারের দায়িত্ব নিয়ে মুম্বাইয়ে বদলি হয়েছিলেন। সেখানেই আজ, ১১ নভেম্বর সকালে এই অঘটন ঘটে বলে জানা গেছে। ‌ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে ১০ নভেম্বর রাতে তিনি ঘুমানোর পর আজ সকালে নির্দিষ্ট সময়ে না ওঠায় বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে দেখেন তিনি বিছানায় অচেতন হয়ে আছেন। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বাইয়ের জগজীবনরাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

উল্লেখ্য, চন্ডীগড়ের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেক উত্তীর্ণ বিজয় কুমার তার দীর্ঘ চাকরি জীবনে বহু সাফল্যের মুখ দেখেছেন। কিন্তু ২০২৪ সালের ১০ ডিসেম্বর চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় যোগ দিয়ে তিনি একটি আর্থিক বছরে ৭০০ বিশ্বমানের বৈদ্যুতিক রেল ইঞ্জিন উৎপাদনের যে নজির স্থাপন করেছেন তা শ্রীকুমারকে শ্রদ্ধার আসনে বসিয়েছে। তারই দেখানো পথে চলতি আর্থিক বছরে রেলবোর্ড সিএল ডব্লুকে ৭৭৭ টি ইঞ্জিন উৎপাদনের বরাত দিয়েছে। তার বদলিতে চিত্তরঞ্জনের কর্মী এবং আধিকারিক মহলে যথেষ্ট আফসোস দেখা দিয়েছিল। এ হেনো জনপ্রিয় এবং দক্ষ আধিকারিকের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চিত্তরঞ্জনে। সদ্যপ্রয়াত জেনারেল ম্যানেজারকে অভূতপূর্ব শ্রদ্ধা জ্ঞাপন করলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মীরা। আজ ১১ নভেম্বর কারখানার প্রতিটি শপে কর্মীরা বেলা বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত তার স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন এবং প্রাসঙ্গিক শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *