চিত্তরঞ্জনের শ্রীলতা ফুটবল ময়দানে শিবাজী সংঘ আয়োজিত “নিমাই চন্দ্র মন্ডল মেমোরিয়াল ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ” -এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে চিত্তরঞ্জনের ডি ভি বয়েজ হাই স্কুলের ফুটবল টিমের বিরুদ্ধে আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন্ -এর স্কুল ফুটবল টিম ৪ – ০ ব্যবধানে জয়ী হয়। তিনটি অনবদ্য গোল করে শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার পান আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন্-এর রানা তন্তুবাই। ম্যাচ পরিচালনা করেছেন জোনাল রেফারিজ্ এন্ড আম্পায়ারস্ অ্যাসোসিয়েশন, চিত্তরঞ্জনের অনাধন হেমব্রম, জয়দেব সোরেন, বিজয় চৌধুরী ও অজিত টুডু। চিত্তরঞ্জনের শ্রীলতা ফুটবল মাঠে আজ শিবাজী সংঘ আয়োজিত অপর টুর্নামেন্ট, “শীলা দত্ত মেমোরিয়াল উইনার্স কাপ ও আর এন শর্মা মেমোরিয়াল রানার্স-আপ কাপ ফুটবল টুর্নামেন্ট” -এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় চিত্তরঞ্জনের ব্রাদার্স ফুটবল ক্লাব, শিবাজী সংঘকে ৩ – ০ গোলে হারিয়ে সেমি ফাইনাল খেলার সুযোগ করে নেয়। ব্রাদার্স এফ সি-এর রঞ্জিত সোরেন দুটি গোল করেন ও ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এই খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন জোনাল রেফারিজ্ এন্ড আম্পায়ারস্ অ্যাসোসিয়েশন, চিত্তরঞ্জনের অজিত টুডু, অনাধন হেমব্রম, বিনোদ টুডু ও কৃশানু দত্ত। আগামীকাল, ১১ নভেম্বর সকাল ৯ টায় “নিমাই চন্দ্র মন্ডল মেমোরিয়াল ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ” -এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে চিত্তরঞ্জন হাই স্কুল (ইংরাজী মাধ্যম) ও চিত্তরঞ্জনের বার্ণপুর রিভার সাইড স্কুল। আগামীকাল, ১১ নভেম্বর দুপুর ২:৩০-এ অপর টুর্নামেন্ট, “শীলা দত্ত মেমোরিয়াল উইনার্স কাপ ও আর এন শর্মা মেমোরিয়াল রানার্স-আপ কাপ ফুটবল টুর্নামেন্ট” -এর প্রথম সেমি ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে রানীগঞ্জের রানীগঞ্জ ফুটবল অ্যাকাডেমি ও চিত্তরঞ্জনের ব্রাদার্স ফুটবল ক্লাব।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







