best news portal development company in india

চিত্তরঞ্জনের সুদক্ষ আয়োজনে অল ইন্ডিয়া শুটিং চ্যাম্পিয়নশিপ আসানসোলে:চমক দেখালেন আয়ুষী।

SHARE:

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ব্যবস্থাপনায় আসানসোল রাইফেল ক্লাবে আয়োজিত হলো ৫৮-তম অল ইন্ডিয়া রেলওয়ে শুটিং চ্যাম্পিয়নশিপ।

১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলে। উল্লেখ্য, এই প্রথমবারের জন্য চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা এত বড় মাপের শুটিং চ্যাম্পিয়নশিপ অত্যন্ত সাফল্যের সঙ্গে সংঘটিত করল। প্রতিযোগিতায় রেলের বিভিন্ন জোন এবং প্রোডাকশন ইউনিটগুলি যোগ দেয়। প্রতিযোগিতায় উৎকর্ষতার পরিচয় দিয়ে প্রথম স্থান অর্জন করে সেন্ট্রাল রেলওয়ে, দ্বিতীয় ও তৃতীয় হয় ইস্টার্ন রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলের আয়ুষী পোদ্দার সার্বিকভাবে প্রথম স্থান অর্জন করেন ব্যক্তিগত দক্ষতার ভিত্তিতে। মোট ৭৫ জন বিজেতাকে পদক দেওয়া হয়। আসানসোলের ডিআরএম বিনীতা শ্রীবাস্তব মুখ্য অতিথি হিসেবে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন সিএলডব্লু স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এ কে মেশরাম, সেক্রেটারি রবীন্দ্র প্রসাদ এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকেরা।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *