আসানসোল, ৫ নভেম্বরঃ
শিখ ধর্মগুরু গুরু নানকের প্রকাশ পর্ব বা ৫৫৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার বিকেলে আসানসোল শহরে এক সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। ইসমাইলের গুরু নানক স্কুল থেকে এই শোভাযাত্রা বেরোয়। যেখানে শিখ সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও অংশগ্রহণ করেন। ইসমাইলের গুরু নানক স্কুল থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা সন্ধ্যের পরে এসবি গড়াই রোড, হটন রোড এবং জিটি রোড হয়ে মুর্গাশোলের গুরু নানক নগরে পৌঁছায়। এদিন ইসমাইলে গুরু নানক স্কুলে আসেন রাজ্যেট আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







