best news portal development company in india

সৌদির বিমানবন্দরে হাউথি হামলার অভিযোগ, ভারতীয়-সহ ২ জনের মৃত্যু

SHARE:

মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ এবার সৌদি আরবের বিমানবন্দরেও। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এই হামলার পর বিমানবন্দরের একাংশে আগুন ধরে যায়। ঘটনায় এক ভারতীয় নাগরিক-সহ দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও আটজন। তাঁদের মধ্যে ভারত, ইয়েমেন ও বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে।

হামলার পর তড়িঘড়ি বিমানবন্দর খালি করা হয়। কিছুক্ষণের জন্য ব্যাহত হয় বিমান পরিষেবাও। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে সূত্রের খবর।

এদিকে, সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রিয়াধের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে দূতাবাস।

অন্যদিকে, উত্তেজনার আবহে বুধবার সৌদি আরবে মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক। মুখপাত্র টমি পিগটের বক্তব্য, ইরান-সমর্থিত হাউথিরা সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতা বাড়িয়ে বেসামরিক বিমানবন্দর-সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হামলা চালাচ্ছে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *