best news portal development company in india

কংগ্রেসকে ‘ফেলড প্রোডাক্ট’ বলে কটাক্ষ মোদির, নিশানায় রাহুল গান্ধী

SHARE:

কংগ্রেসকে ‘ফেলড প্রোডাক্ট’ বা ব্যর্থ পণ্য বলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের নেতৃত্ব ও দলের রাজনৈতিক ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তিনি। মোদির মন্তব্য, বিশ্ব যখন নতুন আন্তর্জাতিক শৃঙ্খলার সন্ধান করছে, তখন ভারতের কিছু মানুষ বিশৃঙ্খলা তৈরি করার স্বপ্ন দেখছেন।

কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ জারি রেখে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের ব্যর্থ নেতাকে প্রতিষ্ঠিত করতে দলটি আর কতবার চেষ্টা চালাবে? তাঁর দাবি, শ্রীহরিকোটায় যতবার রকেট উৎক্ষেপণের চেষ্টা হয়, তার থেকেও বেশি বার কংগ্রেস নিজেদের নেতাকে প্রতিষ্ঠিত করার ব্যর্থ চেষ্টা করছে। যদিও বক্তব্যে রাহুল গান্ধীর নাম সরাসরি না নিলেও, রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর দিকেই ইঙ্গিত করেছেন মোদি।

প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, একটি পরিবারকে ব্যর্থতার কলঙ্ক থেকে বাঁচাতে গিয়ে কংগ্রেস দেশের অর্জন, উন্নয়ন ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে বিপন্ন করছে। বিদেশে গিয়ে ভারতের বদনাম করা এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের আহ্বান জানানোর অভিযোগও তোলেন তিনি।

এছাড়াও কংগ্রেসকে ‘পরজীবী’ বলে কটাক্ষ করে মোদি অভিযোগ করেন, ‘দিমাগি নকশাল’দের প্রভাব দলটির চিন্তাভাবনাকে গ্রাস করেছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে কংগ্রেস ও বিজেপির সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *