best news portal development company in india

২০৯ থেকে ২৭৫ হবে, ফ্লোর টেস্টে সমর্থন বাড়ার দাবি শুভেন্দুর

SHARE:

বিজয়া দশমীর দিনই বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বর্তমানে বিধানসভায় বিজেপির আসনসংখ্যা ২০৯ হলেও ফ্লোর টেস্ট হলে সেই সংখ্যা বেড়ে ২৭৫-এ পৌঁছতে পারে। বরানগরে বামেদের স্টল নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বিরোধীদের কটাক্ষ করেন তিনি। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, প্রধান বিরোধী শিবিরের ৬৪ জন বিধায়ক নাকি বিজেপির সমর্থনে হাত তোলার জন্য প্রস্তুত।

শুভেন্দুর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরে ভাঙন নিয়ে ইতিমধ্যেই একাধিক দাবি-পাল্টা দাবি সামনে এসেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তরফে দাবি করা হয়েছিল, তাঁদের সঙ্গে ৬৫ জন বিধায়ক রয়েছেন। তাঁরাই প্রকৃত তৃণমূল বলে দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করা হয়েছিল।

এবার সেই সংখ্যার প্রসঙ্গ টেনেই বিরোধীদের খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। যদিও ২০৯ থেকে ২৭৫-এ সমর্থন বাড়ার দাবি নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কীভাবে এই সংখ্যা সম্ভব হবে।

অন্যদিকে, সিপিএমের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করেই বিরোধীদের বিরুদ্ধে মামলা করা হতে পারে। তৃণমূলের কালীঘাট শিবির অবশ্য জানিয়েছে, তারা প্রথম থেকেই এই ধরনের দাবি করে আসছে। পুজো শেষ হতেই রাজ্যের রাজনীতিতে ফ্লোর টেস্ট ও বিধায়ক সংখ্যা নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *