best news portal development company in india

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় গুরুতর জখম যুবক

SHARE:

দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কেওটা চুনিমিঁয়ার ঘাটে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন প্রতিমাবাহী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন ব্যান্ডেল বলাগড় যুব সংঘের সদস্য শম্ভূ দে। দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, গভীর রাত পর্যন্ত ঘাটে প্রতিমা নিরঞ্জন চলছিল। সেই সময় একাধিক প্রতিমাবাহী গাড়ি সার দিয়ে দাঁড়িয়েছিল। অভিযোগ, অন্য একটি পুজো কমিটির প্রতিমাবাহী গাড়ি নিয়ম ভেঙে দ্রুত গতিতে লাইন অতিক্রম করার চেষ্টা করে। তখন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শম্ভূ দে-কে ধাক্কা মেরে গাড়িটি ড্রেনে আটকে যায়। প্রায় ২০ থেকে ২৫ মিনিট গাড়ির নিচে আটকে থাকার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়।

গুরুতর আহত অবস্থায় শম্ভূকে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথা, মুখ ও পিঠে আঘাত লাগায় পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কল্যাণী AIIMS-এ স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনার সুনীল যাদব-সহ উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থল ও হাসপাতালে যান। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় গাড়িটি চালকের বদলে খালাসি চালাচ্ছিলেন। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *