মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে নতুন করে চর্চায় ইজরায়েল ও সৌদি আরবের সম্পর্ক। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু—এমনই দাবি সামনে এসেছে। তবে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন সেই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন বলে বিভিন্ন সূত্রের খবর।
সূত্রের দাবি, মার্কিন মধ্যস্থতায় সৌদি আরবের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু হাউথিদের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের অংশগ্রহণ নিয়ে সৌদি নেতৃত্বের আপত্তি ছিল। এর অন্যতম কারণ হিসেবে সৌদি নাগরিকদের মধ্যে সম্ভাব্য নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কার কথা উঠে এসেছে। যদিও এই প্রস্তাব ও তার প্রত্যাখ্যানের বিষয়ে সৌদি আরব বা ইজরায়েলের তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







