best news portal development company in india

‘সাংবিধানিক পদে থেকে ধর্মীয় উন্মাদের মতো কথা বলছেন’, মুখ্যমন্ত্রীকে নিশানা বিকাশ ভট্টাচার্যের

SHARE:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের মধ্যে বাকযুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। ‘হিন্দুত্ববাদী’ শব্দটি প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও নিজের অবস্থানে অনড় বিকাশ। তাঁর বিরুদ্ধে কসবা ও গড়ফা-সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। আগামী ১৩ ও ১৪ অক্টোবর তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি।

তবে হাজিরা দেওয়া নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন বিকাশ ভট্টাচার্য। তাঁর কথায়, “একশোটা থানায় অভিযোগ হোক। তারপর যাব। তার আগে যাবই না। ওরা সেঞ্চুরি করুক, তারপর আমি বাউন্সার দেব।” মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, “সাংবিধানিক পদে থেকে ধর্মীয় উন্মাদের মতো কথা বলছেন।”

গত বৃহস্পতিবার ভোরে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। মুখ ঢাকা এক ব্যক্তি বাড়িতে ঢুকে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর একটি পোস্টে বিকাশ এই ঘটনার জন্য ‘হিন্দুত্ববাদী গুন্ডা’দের দায়ী করেন।

এরপরই ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই নির্দেশ মানেননি বিকাশ। তাঁর বক্তব্য, “হিন্দুত্ববাদ প্রকৃতপক্ষে একধরনের গুন্ডামির তত্ত্ব। আর হিন্দুত্ব হল বহুত্ববাদ—সকলকে গ্রহণের তত্ত্ব।” এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক তীব্র হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *