best news portal development company in india

‘যাদবপুরকে রাষ্ট্রবাদের লাইনে নিয়ে আসছেন’, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের প্রশংসায় মুখ্যমন্ত্রী

SHARE:

যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কুঁদঘাটে জলাশয় সংস্কারের এক অনুষ্ঠানের মঞ্চ থেকে শর্বরীর ভূমিকার প্রশংসা করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির সংঘর্ষের আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী এবং যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ বিশিষ্টরা। বক্তব্যের শেষ পর্বে শর্বরীর নাম উল্লেখ করে শুভেন্দু বলেন, “বোন শর্বরী মুখোপাধ্যায়কে ধন্যবাদ। যাদবপুরটাকে ধীরে ধীরে রাষ্ট্রবাদের লাইনে নিয়ে আসছেন। টুকরে টুকরে গ্যাং খুব ভয় পাচ্ছে শর্বরীদিকে দেখে।”

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে যাদবপুরে সংঘর্ষের আবহে বারবার রাষ্ট্রবাদের পক্ষে সওয়াল করেছিলেন শর্বরী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’ করার দাবিও তুলেছিলেন তিনি। পাশাপাশি রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন বিধায়ক।

সমালোচনার জবাব দিতে গিয়ে শর্বরী বলেছিলেন, “আমার কথা, আমার শাড়ি, আমার চুল, আমার টিপ, আমার কাজল, আমার লিপস্টিকের সমালোচনা করে আমার স্টিলের মেরুদণ্ডটা বাঁকানো যাবে না।” তাঁর আরও বক্তব্য ছিল, “রাষ্ট্রবাদের বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ হবেই।” মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক প্রশংসায় যাদবপুরকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *