best news portal development company in india

বাজারের ভোল বদলাতে উদ্যোগ, আধুনিক বাজার গড়ার বার্তা অগ্নিমিত্রা পালের

SHARE:

পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাজ্যের বাজারগুলির পরিকাঠামো ও পরিষেবার মান উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, দপ্তরে বসে নয়, বিভিন্ন এলাকা ও বাজার পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। বাজারগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করে তোলাই লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী।

অগ্নিমিত্রা পালের দাবি, বর্তমানে বহু বাজারে ভিড়, জল জমে থাকা এবং অপরিচ্ছন্নতার মতো সমস্যা রয়েছে। তাঁর কথায়, এমনভাবে বাজারগুলিকে সাজানো হবে যাতে সেখানে ঢুকলেই ক্রেতাদের অন্যরকম অভিজ্ঞতা হয়। বাজারগুলিতে আরও বেশি শৌচাগার তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

প্লাস্টিক বর্জ্য কমাতে বিভিন্ন বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগের কথাও জানিয়েছেন মন্ত্রী। প্লাস্টিকের বোতল জমা দিলে তার বিনিময়ে ব্যাগ পাওয়া যাবে—এমন ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে বলে দাবি তাঁর। পাশাপাশি শহরের আবর্জনা, পার্কিং এবং অন্যান্য নাগরিক পরিষেবা নিয়েও নজরদারি চালানোর কথা জানিয়েছেন তিনি।

মন্ত্রী আরও জানিয়েছেন, জলাশয় রক্ষা এবং নাগরিক পরিকাঠামোর উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। তবে এই উদ্যোগ সফল করতে নাগরিকদের সহযোগিতা ও সচেতনতার প্রয়োজন রয়েছে বলেও বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *