পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ৩১ অক্টোবর তাঁর বর্ধিত মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি পদে বহাল থাকবেন ১৯৯২ ব্যাচের এই আইপিএস আধিকারিক।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে তাঁর স্বাভাবিক অবসরের সময়সীমা ৩০ এপ্রিল থেকে আরও ছ’মাস বাড়ানো হয়েছিল। ফলে এবার দ্বিতীয়বার তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করা হল। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সিদ্ধিনাথ গুপ্তাকে রাজ্য পুলিশের ডিজি করা হয়েছিল। তৎকালীন ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচন পর্বে রাজ্য পুলিশের শীর্ষ পদে দায়িত্ব সামলানোর পরও তিনি ডিজি পদে বহাল ছিলেন।
সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে নিয়ম মেনে তাঁর মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতেই কেন্দ্রের তরফে নতুন করে ছ’মাস মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







