শুক্রবার ২ অক্টোবর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে তিন দিনের ‘সেবা সেতু অভিযান’। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। সরকারি প্রকল্পের আবেদন, তথ্য ও পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্লক ও পুরসভা স্তরে এই শিবির আয়োজন করা হচ্ছে।
রাজ্যজুড়ে প্রায় ৩৩০০টি শিবিরে একসঙ্গে একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে। অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম কিষান নিধি-সহ বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন ও পরিষেবা সংক্রান্ত সহায়তা মিলবে।
যাঁরা বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা বিশেষভাবে সক্ষমদের ভাতার জন্য আবেদন করতে চান, তাঁরাও শিবির থেকে প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস জানার ব্যবস্থাও থাকছে।
কলকাতা পুরসভা এলাকায় ১৪৪টি ওয়ার্ডের জন্য ৫৩টি শিবির চালু করা হচ্ছে। সেখানে ১৫টি দফতরের আধিকারিকরা উপস্থিত থেকে ৪৬টি প্রকল্প ও পরিষেবা নিয়ে সহায়তা করবেন।
তাই সরকারি প্রকল্পের সুবিধা নিতে যাঁদের আবেদন বাকি রয়েছে বা পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে, তাঁরা নিজের এলাকার ‘সেবা সেতু’ শিবিরে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারবেন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







