best news portal development company in india

সমুদ্রস্নানে নেমে তলিয়ে ৮ পড়ুয়া, রায়গড়ের দিবেআগরে মর্মান্তিক দুর্ঘটনা

SHARE:

পিকনিকের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে। মহারাষ্ট্রের রায়গড় জেলার দিবেআগর সমুদ্রসৈকতে স্নান করতে নেমে মৃত্যু হল আট পড়ুয়ার। বৃহস্পতিবারের এই ঘটনায় মৃত সকলের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতেরা সকলেই পুণের আলন্দির একটি বেসরকারি কোচিং সেন্টারের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিলেন।

জানা গিয়েছে, মোট ৪৮ জনের একটি দল পিকনিকে গিয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছয়জন শিক্ষক। সমুদ্রসৈকতে যাওয়ার পর আট পড়ুয়া জলে নামেন। পুলিশের প্রাথমিক বক্তব্য, জলের গভীরতা ও স্রোতের সঠিক আন্দাজ করতে না পারায় তাঁরা গভীর জলে চলে যান এবং তলিয়ে যান।

ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং ওয়াটার স্পোর্টস কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। প্রথমে কয়েকজনের দেহ উদ্ধার হয়, পরে নিখোঁজ থাকা শেষ পড়ুয়ার দেহও উদ্ধার করা হয়। সকলকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

দুর্ঘটনার পর দিবেআগর সৈকতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি নিয়ে প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সমুদ্রসৈকতে পড়ুয়াদের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *